প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলো মীরসরাই

মীরসরাই প্রতিনিধি
১৬ মে ২০২৩, ২২:২৬আপডেট : ১৬ মে ২০২৩, ২২:২৬

দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে চট্টগ্রামের মীরসরাই পৌরসভা। রবিবার (১৪ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব ফারজানা মান্নান রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন।

সেখানে উল্লেখ করা হয়, সরকার মীরসরাই পৌরসভাকে খ থেকে ক শ্রেণির পৌরসভায় উন্নীত করলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০০০ সালের ৮ নভেম্বর ১০.৫০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মীরসরাই পৌরসভা উদ্বোধন করা হয়। ২০০১ সালের ১২ এপ্রিল ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা কার্যকর হয়। ২০২২ সালের আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পৌরসভায় বর্তমান জনসংখ্যা ২১ হাজার ৬১১ জন।

পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌরবাসীকে আগের চেয়ে আরও বেশি সেবা দেওয়া যাবে। একইসঙ্গে পৌর এলাকায় আরও জনবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পৌরসভার মান বৃদ্ধি পেয়েছে। এতে পৌরবাসীর সম্মান বেড়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন