ইউএনও’র বদলির খবরে জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে গেলেন তারা

কুমিল্লা প্রতিনিধি
২৩ মে ২০২৩, ২১:৩০ আপডেট : ২৩ মে ২০২৩, ২১:৩০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার বদলির আবেদন প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২৩ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় উপজেলার অর্ধশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ইউএনও সোহেল রানা ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলার চেহারা পাল্টে গেছে। সিদলাইতে ১০০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ ও দ্বন্দ্ব নিরসন করেছেন। দুই পক্ষের মধ্যে করে দিয়েছেন শান্তি চুক্তি। এখন আর সংঘর্ষ ও খুন হয় না। জেলার শীর্ষ মাদক জোন ছিল ব্রাহ্মণপাড়া। তার তৎপরতায় মাদকের ভয়াবহতা কমে গেছে। মাত্র ১৭ মাস কর্মসময়ে ইউএনও উপজেলার স্কুল কলেজে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন। এই মানুষটা যদি এখন চলে যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হবো। আমরা চাই আরও কিছু দিন তিনি আমাদের মাঝে থাকুক।

বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া বলেন, তাকে কেন এত তাড়াতাড়ি বদলি করলো বুঝি না। আজ তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করছে বলেই বদলি করা হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রয়োজনে বিভাগীয় কমিশনারের কাছে যাবো। আমরা এই বদলির আদেশ প্রত্যাহার চাই।

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন ইউএনও সোহেল রানা সেভাবেই আমাদের উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার এত সুন্দর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগেই বদলির আদেশটা আমাদের মন ভেঙে দিয়েছে।

এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সোহেল রানা ইউএনও হিসেবে বেশ ভালো করেছে। তার অনেক সুনাম আছে। বদলি যেন প্রত্যাহার করা হয় সে জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমরা বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানাবো। কারণ বদলি বিভাগীয় অফিস থেকে হয়।

/এফআর/
সম্পর্কিত
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক