প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নোয়াখালীতেও চাঁদের বিরুদ্ধে মামলা, সশরীরে আদালতে হাজিরের নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৮:০১আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বাদী হয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন সশরীরে আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দণ্ডবিধি আইনের ৫০০-৫০৬-এর (২) ধারায় মামলাটি হয়েছে।’

বাদীপক্ষের আইনজীবী পি.এম হাসান সোহাগ বলেন, ‘আমরা আদালতে মামলা করেছি। মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।’

জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বাদী হয়ে মামলাটি করেছেন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হত্যার হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এ ছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। মামলার বাদী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বিষয়টি মেনে না নিতে পেরে সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে মামলাটি করেন। 

একই দিন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে চাঁদসহ বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে আরও একটি মামলা করা হয়। রাজবাড়ীর ২ নম্বর আমলি ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে মামলাটি করেছেন পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস। এর আগে রাজশাহীতে চাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান