চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২৩, ১৭:২৭আপডেট : ৩১ মে ২০২৩, ১৭:২৭

চট্টগ্রামে চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে ইয়াছিন (৩০) নামে এক যুবকের মারা গেছেন। বুধবার (৩১ মে) বিকাল ৩টায় হাটহাজারী থানাধীন চৌধুরীহাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ইয়াছিন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন নগরে যাচ্ছিল। চৌধুরী হাট স্টেশন থেকে চলন্ত অবস্থায় ইয়াছিন দুই বগির মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে ওঠার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে নিচে পড়লে কাটা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান