পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
৩১ মে ২০২৩, ২০:৩৩আপডেট : ৩১ মে ২০২৩, ২০:৩৩

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে মো. আবির (৬) ও রাফি হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আবির ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির আমান উল্লাহর ছেলে ও রাফি একই বাড়ির ফুল মিয়ার ছেলে। দুজনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমান উল্লাহ জানান, সকালে নাশতা খেয়ে আবির ও রাফি হাসান একসঙ্গে খেলতে বের হয়। বাড়িতে দীর্ঘক্ষণ না দেখায় আশপাশে খুঁজতে থাকেন আত্মীয়রা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার আবেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। তাদের পরিবারের কেউ মৌখিক বা লিখিতভাবে কিছু জানায়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি