সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ০৪:২৭আপডেট : ০৫ জুন ২০২৩, ১০:২২

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রিপন (৩৬) ও মো. নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় মো. নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়।

রবিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিপন উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রি রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনও অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি