কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, মহাসড়কে দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১১:৩৬আপডেট : ০৬ জুন ২০২৩, ১৫:৪৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশজুড়ে আওয়ামী লীগের দুই পক্ষ অবস্থান নিয়েছে। মঙ্গলবারের (৬ জুন) সকালে মহাসড়কের সুয়াগাজী এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলের উভয়পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মহাসড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। তারা ইটপাটকেল ছুড়ছে প্রতিপক্ষকে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। এদিকে সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ মেয়রের সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে।

এদিকে হেলাল ফকির নামের একজন লরিচালক অভিযোগ করেন, ‘মহাসড়কে অবস্থান করা লোকজন অস্ত্র দেখিয়ে বিভিন্ন গাড়িতে ছিনতাই করেছে।’

ঘটনাস্থলের দুইপাশে যানজট

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আমরা সড়কে আছি। ঘটনাস্থলের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

/আরআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম