কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১২:৪২আপডেট : ০৬ জুন ২০২৩, ১৪:০৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মাঝে একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে মহাসড়কে যানচলাচল করছে থেমে থেমে। এতে দুর্ভোগে পড়েছেন নারী শিশুসহ হাজারও যাত্রী। 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। এদিকে সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ মেয়রের সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় আছে পুলিশ। আমরা কাজ করছি।’

/আরআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান