রাঙামাটি জেলা পরিষদ সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাঙামাটি প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ১০:৫২আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:৩৫

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের নামে অর্থ আত্মসাতের অভিযোগে নয় জনের বিরুদ্ধে মামলা করেছে রাঙামাটি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহিদ কামাল। তিনি আরও জানান, রাঙামাটির দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেন বাদী হয়ে চারটি মামলা করেন।

মামলার ১ নম্বর এজাহারে উল্লেখ করা হয়, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের কামিনি চাকমা জমির উপর মৎস্য বাঁধ ও পাকা সেচ ড্রেইন নির্মাণ প্রকল্পটি ২০০১৭-১৮ অর্থবছরে গৃহীত হয়। ৪৮ মিটার বাঁধটি নির্মাণের জন্য ২০ লাখ ও ১৯২ মিটার দৈর্ঘ্যের পাকা ড্রেইন নির্মাণের জন্য ১০ লাখসহ মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তদন্তে দুটি প্রকল্পে ৮ লাখ ৮০ হাজার ১৫৫.৮৫ টাকা আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়। এই কাজে সংশ্লিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, ঠিকাদার প্রো. মেসার্স সমৃদ্ধি এন্টারপ্রাইজ মিলন তালুকদারের নামে মামলা করা হয়।

মামলার ২ নম্বর এজাহারে উল্লেখ করা হয়, বরকল উপজেলার সুবলং বাজারে পানীয় জলের ব্যবস্থাকরণ গভীর নলকূপ স্থাপন প্রকল্পটি ২০১৭-১৮ অর্থবছরে গৃহীত হয়। প্রকল্পের ব্যয় ছিল ৭ লাখ টাকা। তদন্তে ওই স্থানে কোনও নলকূপ পাওয়া যায়নি। ফলে ওই কাজের সঙ্গে জড়িত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমান নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, ঠিকাদার মেসার্স নাংচিং এন্টারপ্রাইজ চিংহেন রাখাইনের নামে মামলা করা হয়।

মামলার ৩ নম্বর এজাহারে উল্লেখ করা হয়, বরকল উপজেলায় সুবলং ইউনিয়নে সুবলং কমিউনিটি সেন্টারের ঘর ও পাকা সিঁড়ি নির্মাণ প্রকল্পটি ২০১৭-১৮ অর্থবছরে গৃহীত হয়। প্রকল্পটি ব্যয় ধরা হয়েছিল ৯ লাখ টাকা। তদন্তে সুবলং কমিউনিটি সেন্টার ঘর ও পাকা সিঁড়ি নির্মাণ প্রকল্পটি ভুয়া প্রকল্প হিসেবে প্রমাণিত হয়। এই প্রকল্পের সঙ্গে জড়িত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, ঠিাকাদার অমলেন্দু চাকমা প্রো. মেসার্স অমলেন্দু চাকমা, জেলা পরিসদ সদস্য সবির কুমার চাকমার নামে মামলা করা হয়।

মামলার ৪ নম্বর এজাহারে বলা হয়, বরকল উপজেলাধীন পূর্ব এরাবুনিয়য়া মৎস্য বাঁধ থেকে হারুন টিলা এলাকার আহাদ এর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার নামে প্রকল্প ২০১৬-১৭ অর্থবছরে গৃহীত হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১০ লাখ টাকা। তদন্তে এই স্থানে কোন মৎস্য বাঁধ এবং হারুন টিলা নামের কোনও জায়গা পাওয়া যায়নি। তদন্তে পাওয়া গেছে এটি ভুয়া প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে জড়িত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা, সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমান নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, ঠিকাদার মেসার্স নাংচিং এন্টারপ্রাইজ চিংহেন রাখাইন, মামুনুর রশীদ মামুন, চেয়াম্যান ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।

রাঙামাটির দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কামাল বলেন, আজ এজাহার পেয়েছি। এজাহার মূলে আবারও তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

/আরআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান