শিশুকে মারধরের অভিযোগে কনস্টেবল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২৩, ২০:০৬আপডেট : ১১ জুন ২০২৩, ২০:০৬

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পুলিশ বক্স থেকে গ্যাস লাইটার চুরির অভিযোগে এক শিশুকে পুলিশের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ জুন) বেলা ১১টায় টাইগারপাস সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মারধরের শিকার শিশুটির নাম বাবু। শিশুটি ওই এলাকার একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতো। অভিযুক্ত পুলিশ কনস্টেবল শওকত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মোটরযান শাখায় র‌্যাকারচালক হিসেবে কর্মরত। 

দুপুরের পর থেকে মারধরের ৩০ সেকেন্ডর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, কনস্টেবল শওকত মুখে সিগারেট নিয়ে একের পর এক থাপ্পড় দিতে থাকেন। আবার কখনও শিশুটির কালার চেপে ধরে মারধর করছেন। এ সময় শিশুটি বার বার লাইটার চুরি করেনি বলে পুলিশ সদস্যকে বলার চেষ্টা করছে।

তবে কনস্টেবল শওকত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘শিশুটি আগেও একাধিকবার পুলিশ বক্স থেকে মোবাইল, চার্জারসহ নানা কিছু চুরি করেছে। এবার গ্যাস লাইটার চুরি করেছে। তবে আমি মারিনি। শিশুটি নিয়েছে কিনা জানতে চেয়েছি।’

সাংবাদিক আবু সায়ীদ মোহাম্মদ তামান্না বলেন, ‘সকাল ১১টার দিকে বৃষ্টির কারণে চট্টগ্রামের টাইগারপাসের একটি দোকানে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম এক কিশোরকে গ্যাস লাইটার চুরির অপরাধে মারধর করছেন এক পুলিশ সদস্য। শিশুটি বার বার বলছে আমি চুরি করিনি। শিশুটির কোনও কথায় শুনছিলেন না ওই পুলিশ কর্মকর্তা।’

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘শিশুটিকে মারধরের বিষয়টি আমাদের নজরে এসেছে। ওই পুলিশ সদস্য সিএমপির যানবাহন শাখায় কর্মরত। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য যানবাহন শাখার সহকারী পুলিশ কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম