গরুর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১২:৫৩আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৫৬

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় গরুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৬ জুন) রাতে নন্দনপুর বিসিক শিল্পনগরীর সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হান হোসেন (১৭)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঝলক মিয়ার ছেলে। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে নন্দনপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি গরুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে নরসিংদী মরজাল এলাকায় পৌঁছালে প্রাণ হারায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, রাতে দুর্ঘটনার পর তিন জনকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। শুনেছি ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছে। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান