পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ১১:০৮আপডেট : ২৮ জুন ২০২৩, ১১:০৮

কক্সবাজার শহরে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় ইয়াসিন আরাফাত (২২) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটিচাপা পড়েন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এলাকাবাসী জানায়, পাহাড় ধসে নিহত যুবক ইয়াসিন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে তিনি তার বাবা-মাকে নিয়ে শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া করা বাসায় দীর্ঘদিন ধরে বাস করছিলেন। 

স্থানীয় নুরুল হোসাইন বলেন, চার মাস আগে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান পাহাড় কাটার খবরে ওই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারপরও পাহাড় কাটা বন্ধ হয়নি। রাতের অন্ধকারে রোহিঙ্গা শ্রমিকরা পাহাড় কাটে।

/আরআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম