আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, জানালেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ২১:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২১:১৩

এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

সোমবার (৩ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নির্বাচনের কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করব। যদি তারা কোনও ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে দেশ আর দেশ থাকবে না।’

মন্ত্রী তার বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আখাউড়ায় সড়কের একদিকে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, আরেকদিকে বাজার উল্লেখ করে এতে জনগণের চলাচলের অসুবিধার বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।

/আরআর/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম