পচা মিষ্টি বিক্রি: বনফুলের এক শাখার স্বত্বাধিকারী কারাগারে

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ জুলাই ২০২৩, ১৮:১২আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৮:১২

পচা মিষ্টি বিক্রি করায় এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই রাখায় বনফুল ‌অ্যান্ড কোং বান্দরবান শাখার স্বত্বাধিকারী খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (০৫ জুলাই) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (প্রথম) বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন। খোরশেদ আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান হাকিমের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক একে ফজলুল হক বলেন, ‘নিরাপদ খাদ্য কর্মকর্তার দায়ের করা মামলায় খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুন দুপুর ১২টার দিকে বনফুল অ্যান্ড কোংয়ের বান্দরবান শাখায় অভিযান চালান নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দোকানে পচা মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই পাওয়া যায়। এ ঘটনায় খোরশেদ আলমের বিরুদ্ধে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ। বুধবার খোরশেদ আলম আদালতে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, ‘অভিযানের দিন বনফুলের ওই শাখায় পচা মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই পাওয়া যায়। এ জন্য আদালতে মামলা করা হয়েছিল। ওই মামলায় বনফুল অ্যান্ড কোং শাখার স্বত্বাধিকারী খোরশেদ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান