বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে কনটেইনারবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২৩, ২১:২৪ আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৩৬

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের বঙ্গোপসাগরের উপকূলে ডুবে যাচ্ছে কনটেইনারবাহী জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’। এ সময় জাহাজের তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে। তবে নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে জাহাজটি উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বন্দরের উদ্ধারকারী জাহাজ।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের বঙ্গোপসাগরের উপকূলে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার নিয়ে কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে যাচ্ছিল জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কবলে পড়ে পানগাঁও এক্সপ্রেসের কিছু অংশ ডুবে গেছে। বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে যাওয়ার পথে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। এখন এটি অর্ধনিমজ্জিত অবস্থায় আছে। ১২ জন নাবিক ও বিআইডব্লিউটিএর দুই জন প্রতিনিধিসহ ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ৯৬টি কনটেইনার আছে। এর মধ্যে তিনটি পানিতে ভেসে গেছে।’

ওমর ফারুক আরও বলেন, ‘দুর্ঘটনার পর চার্টারারের নিযুক্ত একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে। ইতোমধ্যে বন্দরের টাগবোট কান্ডারি-১১ সহ ভাড়া করা একটি টাগবোট দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাহাজটি পরিচালনাকারী সি গ্লোরি শিপিং এজেন্সিকে জাহাজটি দ্রুত উদ্ধার করা জন্য চিঠি দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ বাণিজ্য অফিসের ইঞ্জিনিয়ার সার্ভেয়ার রফিকুল ইসলাম ও বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মোস্তাহিদুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে নৌবাহিনী এবং কোস্টগার্ডের প্রতিনিধি দল রয়েছে। তারা উদ্ধারকাজে সহায়তা করছে।’

সন্দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. ইয়াকুব বলেন, ‘ইঞ্জিন বিকল হওয়ায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে জাহাজটির আংশিক ডুবে গেছে। উপকূলে পানি কম থাকায় জাহাজটি পুরোপুরি ডুবে যায়নি। তবে নাবিকদের উদ্ধার করা হয়েছে। এখন জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটির মালিক বন্দর কর্তৃপক্ষ। এটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছে সি গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার নিয়ে জাহাজটি কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে যাতায়াত করছিল।

/এএম/
সম্পর্কিত
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক