রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ

জিয়াউল হক, রাঙামাটি
১৩ জুলাই ২০২৩, ০৩:৫০আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:৫০

পার্বত্য জেলা রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ। দেশের অন্যান্য স্থানের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও ম্যালেরিয়া রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, গত ১০ দিনে জেলায় ১৯১ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত রয়েছে। যারমধ্যে জুরাছড়ি উপজেলায় ৫৩ জন।

রাঙামাটির উপজেলাগুলোর মধ্যে জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়িতে রোগী বেশি পাওয়া যায়।

জেলায় ম্যালেরিয়ায় মে মাসে রোগী ছিল ৩৬২ জন, জুনে ৬৬৭ জন। যার মধ্যে শুধু জুরাছড়ি উপজেলায় চলতি বছর মার্চে ৫৫ জন, এপ্রিলে ৭৯ জন, মে মাসে ২৩৩ জন জুন মাসে ২৩৬ জন যার মাধ্যে দুমদুম্যা ইউনিয়নে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া যাচ্ছে।

ডেঙ্গুতে রাঙামাটিতে জনু মাসে পাঁচ জন, জুলাই মাসে ১১ তারিখ পর্যন্ত ছয় জন রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে একজন রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাঙামাটি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোধে শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম জোরদার শুরু করেছে। মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে  বিভিন্ন জায়গায় নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছেঁটানো হচ্ছে। এছাড়া যেসব স্থানে এডিস মশা ডিম পাড়ে, তা পরিষ্কার করা হচ্ছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ম্যালেরিয়া রোগী দেশের ২৯ ভাগ রাঙামাটিতে। যার মধ্যে দুর্গম এলাকায় সবচেয়ে বেশি। ইতোমধ্যে সাড়ে ৩ লাখ মশারি বিতরণ কর হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কাজ চলমান রয়েছে।

ডেঙ্গুর রক্ত পরীক্ষা আগামী ১ মাস ফ্রিতে করতে পারবেন। জ্বর হলেই যেন সবাই রক্ত পরীক্ষা করায় এবং বাড়ির আসে পাশে পরিষ্কার করার অনুরোধ জানান তিনি।

/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম