হত্যার ২৩ বছর পর পলাতক আট আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১৬:৫৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৬:৫৭

কক্সবাজারে প্রবাসী মো. হোছেন হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোশাররফ হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনজুর হোসেন, মোহাম্মদ আলম, শহর মুল্লুক প্রকাশ কালো, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, আকতার কামাল ও শাহাবুদ্দিন। তাদের সবার বাড়ি কক্সবাজার শহরের রোমালিয়ার ছড়া এলাকায়।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল জানান, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রোমালিয়া ছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী হোসেনের বাড়িতে তার মেয়ের স্বামী মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেছিলেন।

তিনি আরও বলেন, মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান