‘বিএনপির নেতাকর্মীরা এখন রোদে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুলাই ২০২৩, ২২:৫৮আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:৫৮

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বুধবারের (১৯ জুলাই) পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রামবাসী দেখিয়ে দিয়েছে চট্টগ্রাম বিএনপির ঘাঁটি। সেদিন লাখ লাখ জনতার জোয়ার দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। এটা আওয়ামী লীগের সহ্য হয়নি। তাই তারা চট্টগ্রামকে অশান্ত করার জন্য বিএনপি অফিসে হামলা চালিয়েছে। কিন্তু এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না। এক লাখ মামলা, ৬০০ নেতাকর্মীকে গুম ও হাজার হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যা করেছে। কিন্তু বিএনপিকে কি দমাতে পেরেছেন? বিএনপির নেতাকর্মীরা এখন রোদে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। মামলা দিয়ে ভয় দেখিয়ে নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরে রাখা যাবে না।’

শুক্রবার (২১ জুলাই) বিকালে চট্টগ্রামে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে বিএনপি অফিসে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, ‘বুধবার আওয়ামী লীগ যখন লালখান বাজার থেকে মিছিল নিয়ে বিএনপির অফিসের দিকে হামলা করতে আসছিল, তখন পুলিশও তাদেরকে প্রতিরোধ করার জন্য এসেছিল। কিন্তু এত বড় কোতোয়ালি থানার পুলিশ থাকতে তাদের রুখতে পারলো না? ভিডিও ফুটেজে দেখেছি, পুলিশকে তারা ধাক্কা দিয়ে ফেলে বিএনপি অফিসে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে। আগুন লাগিয়ে ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। সেদিন তাদের সামনে পুলিশের অসহায়ত্ব আমরা দেখেছি। অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করা আপনাদের দায়িত্ব ছিল।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা নির্ভয়ে কাজ করেন। উপরের নির্দেশ শুনবেন না। সরকারের সময় শেষ হয়ে গেছে। কিন্তু আপনাদের তো সময় আছে। আপনাদেরকে তো চাকরি করতে হবে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ভালোভাবে চাকরি করতে পারবেন। আমরা আশা করবো, আমাদের পক্ষ থেকে যে মামলা নিয়ে থানায় যাওয়া হয়েছে, সেটি আপনারা গ্রহণ করবেন। সবাইকে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সেখানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম