চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৩, ১৮:০৯আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৮:০৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৯০ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ১২০ এবং বেসরকারি হাসপাতালে ৬২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭০ রোগী।’

তিনি জানান, আগস্ট মাসে ৫৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে মারা গেছেন দুই জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু হয়েছে ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৪ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী সাত জন।

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম