সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সন্দ্বীপে ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২৩, ১৯:৪৬ আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৪৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রুস্তম, উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার এবং পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হলো। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা যাচ্ছে।’

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই নেতা। এ জন্য ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দিয়ে জেলায় চিঠি পাঠিয়েছেন উপজেলার নেতারা। অব্যাহতি পত্র কেন্দ্রে পাঠাবো। কেন্দ্রীয় কমিটি তাদেরকে বহিষ্কার করবে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক