‘নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের প্রবণতা বেড়ে যায়’

রাঙামাটি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, ‘আমরা মনে করি, আগামী নির্বাচনকে ঘিরে আগে বা পরে একটি গভীর সংকটের মুখোমুখি আমাদের হতে হবে। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের প্রবণতা বেড়ে যায়। এই সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্মেলন কক্ষে এই সম্মেলন হয়।

দীপন কুমার ঘোষের সভাপতিত্বতে সম্মেলনে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি ঊষাতন তালুকদার, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী ও শ্যামল পালিত প্রমুখ।

রানা দাশ গুপ্ত আরও বলেন, ‘সাম্প্রদায়িক অশুভ শক্তি ধর্মীয় জাগ্রত সংখ্যালঘু টার্গেট করে সহিংসতা চালায়। দেশে আজ পর্যন্ত এমন কোনও সহিংসতার বিচার হয়নি। বিচার না হওয়ার কারণে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হচ্ছে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরে দেশের নির্বাচন কীভাবে হবে তা নিয়ে পরাশক্তিগুলো রাজনীতি করছে- এ নিয়ে আমরা শঙ্কিত।’ পরাশক্তির যে রাজনীতি বাংলাদেশকে নিয়ে হচ্ছে এই বিষয়েও সজাগ থাকার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে।

রানা দাশ গুপ্ত আরও বলেন, ‘আমাদের সংবিধান বলছে, বাংলাদেশের মালিক হচ্ছে এ দেশের জনগণ। সংবিধানে মালিকানা এবং ভোট দেওয়ার যে অধিকার, সরকার গঠনের যে অধিকার, এই অধিকার বাংলাদেশের জনগণের হাতে থাকবে কি না এবং থাকছে কিনা?’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের