‘আজ প্রধানমন্ত্রীর জন্মদিন আবার ঈদে মিলাদুন্নবী, এটি আল্লাহর একটি রহমত’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমাদের এবং বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে আজ প্রধানমন্ত্রীর জন্মদিন আবার ঈদে মিলাদুন্নবী। এটি আল্লাহর একটি রহমত। চারদিকে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যে চেষ্টা করছেন সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার, সেই চেষ্টা যেন অব্যাহত থাকে।’ পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উপস্থিত মাদ্রাসাশিক্ষার্থীরা

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর বারী চৌধুরী মন্টু, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্তত দুইশ এতিম মাদ্রাসাশিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি