পুলিশের গাড়ি থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এসআই বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ২০:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২০:৫২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশের গাড়ি থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন। তিনি চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চা দোকান থেকে চার জুয়াড়িকে আটক করেন তিনি। পরবর্তীতে আটক ৩ ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফ না থাকার সুযোগে পালিয়ে যায়।

এ সময় পুলিশ নাসিরউদ্দিন নামে অপর এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আবদুল্যাহ মিয়ার হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেন। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের