শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ০৩:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:০২

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার  (১৪ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতলব উত্তর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ছেংগারচর কলেজ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসফাক আহসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার। এ জন্য তিনি সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। কিন্তু জীবদ্দশায় অল্প সময়ের কারণে পারেননি অনেক কিছু করতে। একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি-জামায়াত বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের চরিত্র এখনও পরিবর্তন হয়নি। তারা ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে দেশ ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তাই বিএনপি-জামায়াতের যে কোনও ষড়যন্ত্রের মোকাবিলায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে সজাগ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মো. আরিফ উল্লাহ সরকার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— তেজগাঁও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল্লা সিদ্দিকি কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সাবেক ছাত্রনেতা অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল হাসান, যুবলীগ নেতা আবুল হোসেন ফরাজী, ছাত্রনেতা সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান