অবরোধের সমর্থনে মিছিল থেকে ১৪ জন আটক, ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৩, ১৯:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:১৭

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সিটি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর সড়কের পাশ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে অবরোধের সমর্থনে বের হওয়া একটি মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ধাওয়া দিয়ে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, অবরোধের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সকাল থেকে নাশকতা এড়াতে নগরীর প্রতিটি মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। সকালের দিকে সড়কে যানবাহন কম থাকলেও বিকালে বেড়েছে। 

পুলিশ জানায়, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নগরীতে সোমবার রাতে দুটি এবং মঙ্গলবার সকালে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে সোমবার রাত ১০টায় খুলশী থানার জিইসি মোড়ে মিনিবাস, রাত ৩টায় বায়েজিদ বোস্তামী থানার বটতল এলাকায় দাঁড়িয়ে থাকা বাস এবং ইপিজেড থানার সলগোলা ক্রসিং এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় মামলা হবে জানিয়েছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান