কাতারে অগ্নি দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ২ জনের বাড়ি ফেনী

ফেনী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ০২:৫১আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৫১

৫ নভেম্বর (রবিবার) রাত সাড়ে আটটায় কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে একটি মোটরসাইকেলের দোকানে আগুন লেগে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জন বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি।

নিহত ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের বাড়ি ফেনী। তারা হলেন–মীর হোসেন ফরহাদ ও মাহফুজ। নিহত মীর হোসেন ফরহাদ জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত হাজি আবুল খায়েরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম।

অপর নিহত মাহফুজ ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। মারা যাওয়ার খবরে নিহতদের গ্রামের বাড়িতে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত আরেকজন মাহফুজের বাড়ি সেনবাগ উপজেলার সেবার হাটে বলে জানা গেছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান