তফসিলকে স্বাগত জানিয়ে রায়পুরে আ.লীগের আনন্দ মিছিল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৯:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:৪০

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রায়পুর শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানের নেতৃত্বে শহরের প্রধান সড়কে দুই হাজার নেতাকর্মীকে নিয়ে আনন্দ মিছিল করেন।

এ সময় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারফ বিন জাকারিয়া, কাজি নাজমুল কাদের গুলজার, মো. শাহ জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া ও প্যানেল মেয়র আইনুল কবির।

উপজেলা আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রায়পুর পৌরসভাসহ ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম