আওয়ামী লীগের সবাই জনপ্রতিনিধি হতে চায়: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৬:১৮আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৬:১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগের সব নেতাকর্মীই জনপ্রতিনিধি হতে চান। জনগণের কল্যাণে কাজ করতে চান। এটি অবশ্যই ভালো লক্ষণ। প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সকলের মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।’

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরস্থ কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা দলটিতে কাজ করেন সারা জীবন মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেই তারা একটা পর্যায়ে আসে। কাজেই প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সবারই গণতান্ত্রিক অধিকার আছে মনোনয়ন চাইবার। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটি তো মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘অনেক তরুণ ও নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। আমি মনে করি, এটি একটি ভালো লক্ষণ। আমাদের নেতাকর্মীরা সবাই জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। এটিকে ইতিবাচকভাবেই দেখছি। মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত এবং দলীয় ঐক্যকে সুদৃঢ় করবে।’

এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম