সন্তান হিসেবে স্বীকৃতি পেতে বদির আসনে লড়বেন ইসহাক

কক্সবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩, ০২:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:০৯

পিতৃপরিচয়ের মামলার পর এবার নির্বাচনে লড়বেন আলোচিত সাংসদ আব্দুর রহমান বদির সন্তান দাবিদার মো. ইসহাক। এজন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হয়ে বদির বিরুদ্ধে লড়বেন। এজন্য উখিয়া ও টেকনাফ এলাকার অধিকাংশ ভোটারের সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ইসহাক।

তিনি বলেন, ‘সাবেক সাংসদ আব্দুর রহমান বদি আমার পিতা। অথচ সে আমাকে অস্বীকার করছেন। এজন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। মামলাটি এখন চলমান রয়েছে। আশা করছি মামলাটির রায় আমার পক্ষে আসবে। এ ছাড়াও পিতৃপরিচয়ের জন্য তার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনেও জনগণের রায় আমার পক্ষে আসবে।’

ইসহাক বলেন, ‘আমি উচ্চশিক্ষিত ছেলে। এখন সবকিছু বোঝার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। মায়ের কাছ থেকে সব জেনে আব্দুর রহমান বদিকে বাবা হিসেবে স্বীকার করতে আমার কোনও সংকোচ নেই। কিন্তু তিনি আমাকে সন্তান হিসেবে স্বীকার করেন না। তাহলে কে আমার বাবা? আমি আমার বাবার কাছ থেকে কোনও ধরনের ধনসম্পদ চাই না। আমি চাই আমার বাবার স্বীকৃতি।’

ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃপরিচয় পাওয়ার কথা উল্লেখ করে মো. ইসহাক আরও বলেন, ‘আমার পিতা আব্দুর রহমান বদি ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করছেন। আদালতের দেওয়া সমন নানা অজুহাতে গ্রহণ করছেন না। এটিও আমাকে এক ধরনের হয়রানি। তার সৎ সাহস থাকলে আইনিভাবে মোকাবিলা করুক।’

কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বদি। ওই আসনে বর্তমান সাংসদ তার স্ত্রী শাহীনা আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারেও নৌকা প্রতীক পেতে বদি ও শাহীনা আক্তার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৫জন।

ইসহাকের বিষয়ে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে যেহেতু মামলা চলমান রয়েছে সেহেতু মামলা শেষ হলে দেখা যাবে কে কার ছেলে। যে কেউ মামলা করলে সন্তান হয়ে যায় নাকি।’

উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি নানা কারণে আলোচিত-সমালোচিত। গত নির্বাচনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান থাকায় নির্বাচন করতে পারেননি। পরে তার স্ত্রী শাহীনা আক্তারকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ৩০ বছর বয়সী যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় বদি ছাড়াও বিবাদী করা হয়েছে তার চাচা টেকনাফের পৌর মেয়র হাজি মোহাম্মদ ইসলামকে। ওই দিন মামলাটি আমলে নিয়ে বিবাদী আব্দুর রহমান বদিসহ বাকিদের ২০২২ সালের ১৪ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু নির্ধারিত দিনে বিবাদীরা আদালতে হাজির হননি। সমন না পাওয়ার কথা বলে তারা আদালতে আসেননি।

মামলার এজাহারে দাবি করা হয়, গত ৩০ বছর আগে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে সুফিয়া খাতুনকে সাবেক সংসদ সদস্য বদি গোপনে বিয়ে করেন। বাদী তার মায়ের পেটে আসার খবর জানতে পেরে তাকে পেটে থাকতে হত্যার চেষ্টা চালান বদি। তাতে সফল না হয়ে সুফিয়াকে স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে বিয়ে দেওয়া হয়। এ সময় সুফিয়ার পেটে বাচ্চা থাকার কথা গোপন রাখা হয়। পরে জানতে পেরে সেই স্বামী সব মেনে নিয়ে সংসার করেন। এরপরও বাচ্চাসহ সুফিয়াকে হত্যার চেষ্টা করতো বদির পরিবার। এজন্য তারা প্রায় সময় দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে জীবন ধারণ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী