নৌকা হারিয়ে কান্না থামছে না রাশিদার

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৪ নভেম্বর ২০২৩, ১৮:০২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৮:০৯

গোমতীর ঘাটে একা বসে এক নারী। কাছে গেলেই ডুকরে ডুকরে কান্নার শব্দ। খোলা আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে আঁচলে মুখ লুকিয়ে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। চোখের পানি গড়িয়ে পড়ছে মাটিতে। কখনও নদীর পানিতে মিশে হারিয়ে যাচ্ছে। আঁচল দিয়ে চোখ মুছছেন আর ভাগ্য চুরির কথা বলছেন। তিনি রাশিদা বেগম। তার একমাত্র আয়ের পথ খেয়ার নৌকাটি বুধবার (২২ নভেম্বর) রাতে চুরি হয়ে গেছে। এরপর থেকে নদীর পাড়ে বসেই কাঁদছেন রাশিদা।

জানা গেছে, নগরীর কোলঘেঁষা গোমতী নদী। নদীর একমাত্র মাঝি রাশিদা। গোমতী নদীর কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা অংশে তার খেয়া। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ১০ টাকায় মানুষকে গোমতী পারাপার করতেন। রশি টেনে নৌকায় যাত্রী পারাপার করে যা আয় হতো তাতে তার সংসার চলতো। ভাঙা নৌকা হওয়াতে বিপাকে পড়েন গোমতীর একমাত্র মাঝি রাশিদা। পরে জেলা প্রশাসন থেকে তাকে একটি নতুন নৌকা দেওয়া হয়। এই নৌকায় দিন ফিরছিল রাশিদার। কালের বিবর্তনে যৌবন হারানো গোমতীর মতো বুধবার রাতে রাশিদার নৌকাটিও হারিয়ে যায়। কেউ তালা ভেঙে নদী থেকেই তার নৌকাটি চুরি করে নিয়ে গেছে। সকালে খেয়াতে এসে নৌকা না দেখতে পেয়ে পাগলের মতো কাঁদছেন তিনি।

শাড়ির আঁচলে কান্না মুছছেন

স্থানীয় বাসিন্দারা জানান, গোমতীর উত্তর পাশের পাকা সড়কটি বেহাল বহু বছর। বাগানবাড়ি, ভূবনগর, রসুলপুর, সত্তরখালি এলাকার মানুষ রাজগঞ্জ বাজার, অফিস-আদালত বা কাপ্তান বাজার পাক্কার মাথা যেতে চানপুরি ব্রিজ পার হতে হয়। স্টিলের ব্রিজে যানজট থাকে সব সময়। জনপ্রতি ভাড়া লাগে ৩০ টাকা। এ জন্য খেয়াঘাটে ১০ টাকা দিয়ে নৌকা পারাপারে সময় বাঁচে।

রাশিদা বেগম বলেন, গোমতীর উত্তর পাশের গ্রাম রত্নবতি। সেখানে আমার বাড়ি। তিন ছেলে, দুই মেয়ে আর অসুস্থ স্বামীকে নিয়ে সংসার। স্বামী কোনও কাজ করতে পারে না। গত চার বছর ভাঙা নৌকায় এলাকার মানুষ পারাপার করতাম। পরে জেলা প্রশাসন থেকে আমাকে একটি নৌকা দেয়। কিন্তু গতরাতে নৌকাটি কেউ নিয়ে যায়।

রাশিদার কান্না থামছেই না

এ সময় তিনি কেঁদে উঠেন। বলেন, আমি তো কারো ক্ষতি করিনি। আমার নৌকা নিয়ে আমাকে কেন বিপদে ফেললো। আমি খাবো কী করে? এতবড় সংসার কীভাবে চালাবো? আমার সন্তানের মতো করে রেখেছি এই নৌকা। নতুন নৌকায় কার নজর পড়েছে? আমার আর উপায় কী? এ সময় তিনি কপাল চাপড়াতে চাপড়াতে মাটিতে বসে পড়েন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, খবরটি জেনেছি। আমরা বিষয়টি দেখছি।

/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি