নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতি: অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রুপা ও স্বর্ণালংকার বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। এর আগে, রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাতির মূল হোতা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জগজীবনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. শাহাদাত হোসেন, বজরা গ্রামের মো. সোলায়মানের ছেলে মো. সাদ্দাম হোসেন জিতু, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের মৃত অলি উল্যাহর ছেলে সালা উদ্দিন, কবিরহাট উপজেলার জৈনদপুর গ্রামের মৃত মো. শহীদের ছেলে মো. মিজানুর রহমান রনি, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মো. নোমান, পশ্চিম চরমার্টিন গ্রামের মো. মোরশেদের ছেলে মো. সুজন হোসেন ও কৃষ্ণপুর গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ কমল সরকার।

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন পরিকল্পনার পর গত ৭ ডিসেম্বর ডাকাতরা রেকি করে এবং ৮ ডিসেম্বর ভোরে ডাকাতি সংগঠিত করে। পুলিশ খুব অল্প সময়ের মধ্যে ডাকাতির মূল হোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে। বেশ কিছু মালামালও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, খুন, গরু চুরিসহ নানা অপরাধের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অপর ডাকাতদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী