কুমিল্লার মনোহরগঞ্জে শিশু রিয়াদ হত্যার ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। বুধবার তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, আলমগীর হোসেন (২২) ও ফারুক (১৪)।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে মঙ্গলবার রাতে আটক করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ বাজারের পাশ থেকে দিশাবন্দ গ্রামের খোকন মিয়ার ছেলে স্কুলছাত্র রিয়াদের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খোকন মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
/বিটি/এসটি/








