প্রচারণার প্রথমদিন বিরিয়ানি-খিচুড়ি খাওয়ানোর কারণে ৩৫ হাজার জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ২৩:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২৩:২০

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দুই প্রার্থীর কর্মীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনি প্রচারণার প্রথমদিন সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে এই দুই কর্মীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। 

এর মধ্যে এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেম খানের কর্মীকে ১৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা বিরিয়ানি ও খিচুড়ি রান্না করে ভোটারদের খাইয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, ‘ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের পক্ষে ভোটারদের বিরিয়ানি খাওয়ানো হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ১০ (চ) বিধি লঙ্ঘন। সে কারণে ১৮ (১) বিধি মোতাবেক প্রার্থীর কর্মী জসীম উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে বিরিয়ানিগুলো জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হকের বাড়িতে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম খানের পক্ষে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানো হয়। এজন্য প্রার্থীর কর্মী শাহাদাত হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে খিচুড়ি জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত