থানার পাশের মোবাইল দোকান থেকে অর্ধকোটি টাকার মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

নোয়াখালীর জেলা শহর মাইজদীর জোনাকি টেলিকম ও মোবাইল ল্যাব নামের দুটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দুটি দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। 

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সুধারাম মডেল থানা থেকে ৫০০ গজ দূরে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছয়-সাত জনের সংঘবদ্ধ চোরের দল একটি পর্দা দিয়ে আড়াল করে দোকানগুলোর শাটারের তালা কেটে ফেলে। পরে একজন করে দুই জন দুটি দোকানে ঢুকে এবং বাকিরা বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়।

শহরের ব্যবসায়ীরা জানিয়েছেন, সুধারাম থানার পাশের এলাকায় দিনেদুপুরে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।

জোনাকি টেলিকমের ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘সকাল সকাল এত বড় চুরি, যা আমাদের নিঃস্ব করে দিয়েছে। চোরের দল আমাদের দোকান থেকে ২০০ থেকে ২৫০টি মোবাইল, বিকাশের মোবাইল ও নগদ পাঁচ লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে আমার।’

মোবাইল ল্যাবের পরিচালক নুর হোসেন বলেন, ‘চোরেরা আমার দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ থেকে ৮০টি মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সদর থানার পাশে চুরির ঘটনা মানা যায় না।’ 

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা কিছু তথ্য পেয়েছি। চোরের দলকে শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম