কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৫

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে কুমিল্লায় বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনি ও রবিবার (৬ ও ৭ জানুয়ারি) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও মিছিলের প্রস্তুতি নেন নেতাকর্মীরা। সকাল ১০টায় মহিলা কলেজের সামনে জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষ হয়।

সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। এ সময় আহত অবস্থায় দুই বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিন জন আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি। সংঘর্ষে দুই জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম