লক্ষ্মীপুর-২

ভোটের একদিন আগে নৌকাকে সমর্থন দিয়ে সরে গেলেন কংগ্রেস প্রার্থী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সমর্থন দিয়ে বাংলা‌দেশ কং‌গ্রেস সম‌র্থিত ডাব প্রতীকের প্রার্থী মনচুর আহাম্মদ পাশা ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রায়পুর প্রেসক্লাবে ডাব প্রার্থী মনচুর আহাম্মদ পাশা এ ঘোষণা দেন। এর একদিন আগে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমনও (ছড়ি) ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কাউকে সমর্থন দেননি।

পাশা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ডাব প্রতীকের ১৪ দলীয় জোটের অনিবন্ধিত কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। এখন থেকে আমি আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট নয়ন নৌকার প্রতীককে সমর্থন জানালাম। আজকে থেকে তার পক্ষে প্রচার চালাবো এবং আমার সকল নেতাকর্মী ও ভোটারদের নিয়ে নয়নের সঙ্গে কাজ করবো।’

এই আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নয়ন ছাড়া আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পাটির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমীর হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালি আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাতঘড়ি), স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন (ট্রাক), অ্যাড. নয়নের স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা (তরমুজ) ও সেলিনা ইসলাম (ঈগল)।

লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৪৮২ জন। এর মধ্যে রায়পুর পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ২ লাখ ২৩ হাজার ৪৯১ জন। সদর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯৯১ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম