ফেনী যুবলীগের নতুন সভাপতি দিদার, সম্পাদক শুশেন

ফেনী প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ০৫:৪৪আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৫:৪৪

ফেনী যুবলীগের নতুন সভাপতি দিদার (বামে) ও সম্পাদক শুশেনফেনী জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীল। বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে এ কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
দীর্ঘ ২২ বছর পর জেলা যুবলীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।  বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকাল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি জানান, ১০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াত, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম