নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে মার্কিন সিনেটররা দেশের জনগণকে অপমান করেছেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২

বিএনপি-জামায়াত দেশের লুট করা টাকা খরচ করে বিদেশের কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে এবারের সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মার্কিন সিনেটরদের চিঠি লেখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেশের জনগণকে অপমান করেছেন। দেশের উন্নয়ন ও জনগণের সুখ তাদের সহ্য হয় না। দেশের কিছু জনবিচ্ছিন্ন মানুষ বিদেশিদের দিয়ে এই চিঠি লিখিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বারবার দেশের নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তারা দেশের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে জনগণের কষ্ট ও প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান