মিয়ানমার থেকে ছোড়া গোলার আঘা‌তে বাংলাদেশি নারীসহ নিহত ২

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়ির তুমব্রু সীমা‌ন্তের জলপাইতলী এলাকায় মি‌য়ানমা‌র থেকে ছোড়া গোলার আঘা‌তে ২ জন নিহত হ‌য়ে‌ছেন। নিহত দুই জনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অপর জন রোহিঙ্গা পুরুষ।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)। নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন (৬৫)। তিনি বালুখালী আশ্রয় শিবিরের ৮-ই ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি হোসনে আরার বাড়িতে ধানক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

সোমবার (৫‌ ফেব্রুয়ারি) দুপুর ২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘গোলার আঘাতে দুজন মারা গে‌ছেন। এদের একজন নারী ও একজন রো‌হিঙ্গা পুরুষ।’ ঘটনাস্থ‌লে পু‌লিশ কাজ কর‌ছে ব‌লেও জানান তি‌নি।

স্থানীয়রা জানান, তুমব্রু সীমা‌ন্তের ওপার থে‌কে এক‌টি গোলা ছিট‌কে এসে শরী‌রে পড়‌লে ঘটনাস্থ‌লেই তা‌দের মৃত‌্যু হয়। ত‌বে এ ঘটনায় আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়‌নি।

উল্লেখ্য, কক্সবাজার ও বান্দরবান সীমান্তে গত বছর থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) লড়াই চলছে। মাঝে কিছু দিন উত্তেজনা কমে এলেও কয়েক দিন ধরে আবারও দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় মাঝে মধ্যে মর্টারশেল ও গুলি বাংলাদেশে এসে পড়ছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান