নোয়াখালীতে বাসচাপায় শিশু ও বৃদ্ধা নিহত: হবিগঞ্জে চালক-হেলপার আটক

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

নোয়াখালী পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাতনামা (৬০) এক নারী ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ তিন জনকে আটক করেছে র‌্যাব, জব্দ করা হয়েছে বাসটি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের হবিগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আটকরা হলেন, সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মসমিল আলীর ছেলে মিজানুর রহমান (৩১), শাহপরাণ এলাকার পলিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (২৬) ও সুনামগঞ্জ সদরের ওছখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে তারেক আহমেদ (১৮)।

নিহত জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি। তিনি একজন ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সোনাপুর-মাইজদী সড়কের ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন বাসা থেকে ভবঘুরে ওই নারীসহ বের হয় শিশু জান্নাতুল ফেরদাউস। এ সময় সড়কের সামনে সিলেটগামী সাগরিকা পরিবহনের ওই বাসটি দাঁড়িয়েছিল। অজ্ঞাতনামা ওই নারী এবং শিশু ফেরদাউস যখনই বাসটির সামনে দিয়ে যাচ্ছিল তখনই বাসটি চলতে শুরু করলে দুজন চাকায় পিষ্ট হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আর আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ বলেন, ‘ঘটনার পর র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বাসটি শনাক্ত করা হয়। পরে রাতে র‌্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের সহযোগিতায় আমরা যৌথ অভিযান চালিয়ে বাসসহ চালক ও দুই সহকারীকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম