এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মে নির্ধারণ করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলার শুনানির দিন বৃহস্পতিবার। তবে বিবাদী আদালতে উপস্থিত হননি। তাই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন বিচারক।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মামলার শুনানির দিন ছিল। কিন্তু বিবাদী মহিউদ্দিন বাচ্চু আদালতে উপস্থিত হননি। বাদীপক্ষও অনুপস্থিত ছিলেন। তবে তারা সময়ের আবেদন করেছেন। যেহেতু সমন ফেরত এসেছে, তাই আদালত মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। পরে ১৬ জানুয়ারি ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সমন জারি করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ ডিসেম্বর জুমার নামাজের আগে চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে দেন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। একইভাবে মাদানি মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক দেন। বিষয়টি জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের জানানো হয়। একইভাবে গত ২৪ ডিসেম্বর লালখান বাজারে প্রধান নির্বাচনি কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ আসনের মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনকে ৬০ হাজার টাকা করে অনুদানের চেক দিয়েছেন বলে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এছাড়া গত ২২ ডিসেম্বর ২৬ নম্বর ওয়ার্ড, সিটি করপোরেশনের অধীন আব্বাস পাড়া জামে মসজিদে নৌকার প্রার্থী মহিউদ্দিন উপস্থিত থেকে ২০-২৫টি মসজিদের অনুকূলে এক লাখ টাকা করে, গত ২৩ ডিসেম্বর মধ্যম রামপুর ২৫ নম্বর ওয়ার্ডের অধীন নতুন বাজার জামে মসজিদে তার পক্ষে দেলোয়ার হোসেন খোকা ৫২ হাজার টাকা করে ২১টি মসজিদ-মন্দিরের প্রতিনিধির মাঝে অনুদানের চেক বিতরণ করেন বলে নির্বাচন অনুসন্ধান কমিটি জানতে পারে। ইসির অনুসন্ধান কমিটি বেশ কয়েকটি মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের সত্যতা পেয়ে মামলার নির্দেশ দেয়। পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি-৩ ধারার লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়। 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন বাচ্চু। 

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান