‘সরকার দেশে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়’

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৯

সরকার দেশে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় উল্লেখ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‌‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষা ছাড়া কোনও জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেবিদ্বারের মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে এমপি আজাদ বলেন, ‘আপনারা নিজেদের সন্তানকে যেভাবে আদর-যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক সেভাবে শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’

বিদ্যালয়ের সভাপতি হোসেইন ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান