ইজিবাইক চালকের কাছে মিললো লক্ষাধিক ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম নুরু নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার নুরুল ইসলাম নুরু (৩৫) উপজেলার সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে। বিকালে টেকনাফ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল। এ সময় টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি উপস্থিত ছিলেন।

গ্রেফতারের তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সকালে সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া সংলগ্ন টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সংযোগস্থলে গিয়ে ফসলি জমিতে নামিয়ে পালানোর চেষ্টা করে চালক। পরে তাকে আটক করা হয়। সেইসঙ্গে চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইজিবাইক চালক সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী