রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, অস্ত্র-গোলাসহ অবস্থান নেওয়া ৪ জন আটক

টেকনাফ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেওয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে এক অভিযান চালানো হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতের তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার শিকল।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উখিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর।

আটক চার জনকে হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

সংবাদ সম্মেলনে আমির জাফর বলেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গেলে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালানো শুরু করে। তখন ধাওয়া করে চার জনকে আটক করা হলেও ১০/১২ জন পালিয়ে যান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল তারা। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করে তাদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি