এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ, হাতেনাতে ধরে ২ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১৪:৩১আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪:৩১

চলমান এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী পৌর এলাকার ‘সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়’ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিজয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনের জন্য সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া। এ সময় কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে ঘুরোঘুরি করা অবস্থায় সাইফুল নামের ওই যুবককে আটক করা হয়।

পরে তার হাতে থাকা মোবাইল ফোনে হিসাব বিজ্ঞানের উত্তরপত্র পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার এক আত্মীয়কে জানালা দিয়ে নকল সরবরাহ করার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক স্বীকার করেছে তার এলাকার এক বড় ভাই থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে সরবরাহ করতে এসেছে। কারাদণ্ড প্রদানের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী