লাইসেন্স না থাকায় মায়ামী হোটেলকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ২২:৫৪আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২২:৫৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের হাইওয়ে হোটেল মায়ামী রিসোর্টকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মায়ামী রিসোর্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকার প্রতিষ্ঠানটি সুইটমিট পণ্যের জন্য বিএসটিআই হতে পণ্যের গুণগত মান যাচাইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করে আসছিল। যা আইনত অপরাধ।

একই দিনে আদর্শ সদর উপজেলার শ্রীপুর এলাকার জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস লিমিটেডে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টটি। এ সময় বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া অকটেন, ডিজেল স্টোরেজ ট্যাংক বাণিজ্যিক কাজে ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কেএম হানিফ বলেন, ‘দুটি অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহরিয়া ইসলাম। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ, পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম