ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০১:৫৬ আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:৫৬

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাল খাঁ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছনাথ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত লাল খাঁ ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড এলাকার খাটিহতা গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল মেকানিক লাল খাঁ তার পরিচিত আল আমিনের কাছে কিছু টাকা পেতেন। শুক্রবার বিকালে টাকা চাওয়ার জন্য আল আমিনের কাছে গিয়েছিলেন। সে রাতে টাকা দেবে বলে জানায়। রাত সাড়ে ১০টার দিকে কালিকচ্ছনাথ পাড়ায় টাকা দেওয়ার কথা বলে লাল খাঁকে ডেকে আনে আল আমিন ও জসিম উদ্দিন। এ সময় তাদের বাগবিতণ্ডা হয়। ক্ষুব্ধ হয়ে লাল খাঁকে ছুরিকাঘাত করে আল আমিন ও জসিম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর এলাকাবাসী ধাওয়া দিয়ে ছুরিসহ জসিমকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে অভিযান চালিয়ে আল আমিনকেও আটক করে পুলিশ। জসিমের বাড়ি সরাইল সদরের সৈয়দটুলা গ্রামে। আল আমিনের বাড়ি সিলেট জেলায়। সে রিকশাচালক।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে সরাইল থানার ওসি মোহাম্মদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় সঙ্গে সঙ্গে জসিমকে (২৬) ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আল আমিনকে (২৪) আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বের ছিনতাইয়ের টাকা ভাগাভাগির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক