প্রেমের ফাঁদ পেতে অপহরণ করা ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ১০:১০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:১০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে আনিসুল হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শহরের কাউতলী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- শহরের কান্দিপাড়ার দুলাল মিয়ার ছেলে শাকিল প্রকাশ লায়ন শাকিল (২৯), বিরাসারের মৃত শামছু মিয়ার ছেলে পান্না চৌধুরী (৩০), তার স্ত্রী জোনাকি ওরফে শিউলী (২৫), শিমরাইলকান্দি এলাকার জহিরুল হকের ছেলে এনামুল হক জুয়েল (৩০), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জোনায়েদ (২৭), বাসুদেব ইউনিয়নের দেলোয়ার খলিফার ছেলে সৌরভ (২২), শিমরাইলকান্দির রেনু মিয়ার ছেলে সাইমন ইসলাম ওরফে রাজু শিকদার (২৫), কান্দিপাড়ার শাকিলের স্ত্রী হাবিবা আক্তার (২৯) ও কলেজপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫)।

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শহরের কাউতলী এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে এই চক্রটি নারীদের মাধ্যমে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে অপহরণসহ নানান অপকর্ম করে আসছিলেন। রবিবার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আনিসুল হক নামের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। তারপর তাকে অপহরণ করে টাকা দাবি করে। শুধু তাই নয়, চক্রের সদস্যরা ব্যবসায়ীসহ টার্গেট করা ব্যক্তিদের অপহরণের পর নারীদের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে থাকে। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। এমন ঘটনার খবর পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বহুতল ভবন ঘিরে অভিযান চালায়। পরে সেখান থেকে অপহরণকারী চক্রের দুই নারী সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেন। সেই সঙ্গে অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে শাকিল ওরফে লায়ন শাকিল দুর্ধর্ষ অপহরণকারী। সে এর আগে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম