বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৩৫ আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৩৫

নোয়াখালীর সেনবাগে বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। একই সময়ে ধারালো অস্ত্রের আঘাতে আরও সাত জন আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. শাওন (১৮)। তিনি উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে বৈশাখী মেলা বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শাওনসহ সাত জন আহত হন। এর মধ্যে শাওন ও পিয়াসের অবস্থা গুরুতর হলে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শাওনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘বৈশাখী মেলা বসানো নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত শাওনকে ফেনী হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক