ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০২৪, ০৯:০৮আপডেট : ০১ মে ২০২৪, ০৯:০৮

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুরকে (৯) ধর্ষণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পরদিন মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নিহতের বাড়ি উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আলটিমেটাম দেন।

আসামি গ্রেফতার না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামান রিপন বলেন, ‘শান্তিপ্রিয় এলাকা অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র। এর আগে ইতিহাসে কোনও দিন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। এখন অপরাজনীতি, দুর্নীতি, অপসংস্কৃতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে এসব বেড়েই চলেছে। পত্রিকা পাতা খুললেই ধর্ষণের খবর। এসব আমাদের খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। সোমবার দিনেদুপুরে এ ঘটনার এতটা সময় পার হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করতে পারেনি। এটা দুঃখজনক। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তারা যারাই হোক; কোনও রাজনৈতিক ছত্রছায়ার লোক বা প্রভাবশালী কেউ হলেও তাদের আইনের আওতায় আনা হোক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। না হয় আমরা এলাকাবাসী গিয়ে মহাসড়ক অবরোধ করবো।’

এ সময় মানববন্ধনে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনার পর থেকে মাঠে কাজ করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, সোমবার (২৯ এপ্রিল) সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তানজিম সুলতানা ঝুমুর নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। সন্ধ্যার আগমুহূর্তে শিশুটির বিবস্ত্র লাশ রাস্তার পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। নিহত ঝুমুর একই গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী